নানা প্রশ্নের মুখে পাকিস্তানে রাজধানী ইসলামাবাদে শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতির আলোচনা। চলমান যুক্তরাষ্ট্র–ইরান আলোচনায় অংশ নেওয়া ইরানি প্রতিনিধিদলের প্রতি সমর্থন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, পাকিস্তানে থাকা ইরানি প্রতিনিধি দল দেশের স্বার্থ রক্ষায় সাহসীভাবে আলোচনা করবে।
পেজেশকিয়ান আরও জানান, যে কোনো পরিস্থিতিতেই জনগণের সেবা এক মুহূর্তের জন্যও থামবে না, এবং আলোচনার ফলাফল যাই হোক না কেন, সরকার জনগণের পাশে থাকবে।
উল্লেখ, গত ২৮ ফেব্রুয়ারি দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে হামলা চালায় ইরানে। এরপর থেকেই চরম উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্যে।









