ইরান ইসরায়েল হামলা পাল্টা হামলায় চরম উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্যে। এরই মধ্যে ইরানকে এক নতুন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হয় কোনো "চুক্তি" করতে হবে, অথবা 'হরমুজ প্রণালি' উন্মুক্ত করে দিতে হবে; অন্যথায় ইরানের ওপর জাহান্নাম নেমে আসবে।
নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে ট্রাম্প এমন হুঁশিয়ারি দেন।
পোস্টে তিনি লিখেছেন, মনে আছে, আমি ইরানকে একটি চুক্তি করার জন্য অথবা হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ১০ দিন সময় দিয়েছিলাম? সময় শেষ হয়ে আসছে।
পোষ্টে তিনি আরও যোগ করেন, আর মাত্র ৪৮ ঘণ্টা, এরপরই তাদের ওপর দোজখের আগুন নেমে আসবে।









