মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা মধ্যে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির জীবিত থাকার বিষয়ে সংশয় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে জানিয়েছেন, তিনি তেল চান সারা বিশ্বের জন্যই তেল চান।
স্থানীয় সময় শনিবার (১৪ মার্চ) এনবিসি নিউজকে দেওয়া ফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, আমি জানি না তিনি বেঁচে আছেন কি না। এখনো পর্যন্ত কেউ তাকে দেখাতে পারেনি। আমি শুনেছি তিনি বেঁচে নেই। যদি বেঁচে থাকেন, তবে তার দেশের জন্য বুদ্ধিমানের কাজ হলো আত্মসমর্পণ।
এসময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরও জানান, যুদ্ধ শেষ করার জন্য ইরানের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছাতে আমি প্রস্তুত নই। ইরান চুক্তি করতে চায়, আমি তা করতে চাই না। কারণ শর্তগুলো এখনো যথেষ্ট ভালো নয়। যেকোনো চুক্তি খুব দৃঢ় হতে হবে।
বিশ্বব্যাপী জ্বালানির দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে রাশিয়ার তেল খাতের ওপর কিছু নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করার সিদ্ধান্তের কথাও উল্লেখ করেন ডোনাল্ড ট্রাম্প।









