যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একটি ক্ষেপণাস্ত্র তেহরানের কেন্দ্রস্থলের একটি সিনাগগে আঘাত হেনেছে বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সি।
সংস্থাটি টেলিগ্রামে দেওয়া এক পোস্টে ১২ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করে, যেখানে উদ্ধারকর্মীদের তৎপরতা, ক্ষতিগ্রস্ত বই এবং ধ্বংসস্তূপ দেখা গেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
মানবাধিকার সংস্থা ‘মাইনরিটি রাইটস গ্রুপ’-এর তথ্য অনুযায়ী, ইরানে হাজার হাজার বছর ধরে ইহুদিরা বসবাস করে আসছে এবং বর্তমানে দেশটিতে প্রায় ২০ হাজার ইহুদি রয়েছে।









