বিশ্ব জ্বালানি বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা বাড়ার মধ্যে ইরানকে নতুন করে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজের ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে একটি পোস্টে তিনি বলেন, “আজ রাতে একটি গোটা সভ্যতার মৃত্যু হবে, যা আর কখনও ফিরিয়ে আনা যাবে না।”
তিনি আরও বলেন, “আমি চাই না এমনটা ঘটুক, কিন্তু সম্ভবত তাই ঘটবে। তবে এখন যেহেতু একটি সম্পূর্ণ শাসনব্যবস্থার পরিবর্তনের আভাস দেখা যাচ্ছে, যেখানে কম উগ্র ও অধিক বুদ্ধিমান মানুষ সামনে আসছে, হয়তো বৈপ্লবিকভাবে ভালো কিছু ঘটতেও পারে।”
ট্রাম্প বলেন, “কে জানে? আমরা আজ রাতেই তা জানতে পারব। এটি বিশ্বের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত হতে পারে।”
পোস্টের শেষদিকে তিনি দাবি করেন, “৪৭ বছরের চাঁদাবাজি, দুর্নীতি ও মৃত্যুর অবসান ঘটবে।” পাশাপাশি ইরানের জনগণের মঙ্গল কামনা করেন তিনি।
উল্লেখ্য, হরমুজ প্রণালীকে কেন্দ্র করে সাম্প্রতিক উত্তেজনা বিশ্ব জ্বালানি বাজারে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।









