একদিনে কুয়েত, মালয়েশিয়া ও লিবিয়া থেকে মোট ৩৪ জন প্রবাসী বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে। পৃথক ফ্লাইটে মরদেহগুলো ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয় বলে প্রবাসী কল্যাণ ডেস্ক নিশ্চিত করেছে।
শনিবার (১৮ এপ্রিল) পৃথক ফ্লাইটে মরদেহগুলো ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ এসে পৌঁছায় বলে প্রবাসী কল্যাণ ডেস্ক নিশ্চিত করেছে।
তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি মরদেহ এসেছে কুয়েত থেকে। কুয়েত এয়ারলাইনসের একটি চার্টার্ড ফ্লাইটে একসঙ্গে ৩০ জন প্রবাসীর মরদেহ দেশে আনা হয়।
এছাড়া লিবিয়া ও মালয়েশিয়া থেকে পৃথক ফ্লাইটে দুটি করে মোট চারটি মরদেহ ঢাকায় পৌঁছেছে।
প্রবাসী কল্যাণ ডেস্ক জানিয়েছে, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে।









