শিশুদের মধ্যে হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাব দেখা দেওয়ায় দেশের সরকারি স্বাস্থ্যখাতের সব ধরনের ছুটি বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে প্রকাশিত অফিস আদেশে বলা হয়েছে, স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের অর্জিত ও নৈমিত্তিক সব ছুটি স্থগিত করা হয়েছে। এই সিদ্ধান্ত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শিশুদের মধ্যে হাম দ্রুত ছড়িয়ে পড়ায় দ্রুত ও নিরবচ্ছিন্ন চিকিৎসা নিশ্চিত করা এবং টিকাদান কার্যক্রম জোরদার করা জরুরি হয়ে পড়েছে। এজন্য স্বাস্থ্যসেবা প্রদানকারী সব প্রতিষ্ঠান পূর্ণ সক্ষমতায় কাজ করবে।









