ত্রয়োদশ জাতীয় সংসদে বৃহস্পতিবার শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট সংশোধন বিল-২০২৬ এবং বঙ্গবন্ধু ক্রীড়া সেবী কল্যাণ ফাউন্ডেশন সংশোধন বিল-২০২৬ পাস হয়েছে।
দুইটি বিলই পাসের জন্য উত্থাপন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সংসদ সদস্যদের ভোটের জন্য বিলগুলি তুলে ধরেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
কণ্ঠভোটে ‘হ্যাঁ’ প্রাপ্তির পর উভয় বিলই আনুষ্ঠানিকভাবে পাস হয়।









