প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস সদ্য পদত্যাগ করা দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠকের পরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই আয়োজন করা হয়েছে।
বৈঠক ও মধ্যাহ্নভোজে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস সহ অন্যান্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান চলাকালে বিদায়ী দুই তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম প্রধান উপদেষ্টা এবং অন্যান্য সদস্যদের সঙ্গে সময় কাটিয়েছেন।
মধ্যাহ্নভোজের শেষে উপদেষ্টা পরিষদের সকল সদস্যের সঙ্গে গ্রুপ ছবি তুলেছেন আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। প্রফেসর মুহাম্মদ ইউনূস সোহো অনন্যাও উপদেষ্টারাও ছবি তোলেন।









