চট্টগ্রাম নগরীর চিটাগং শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
শনিবার (১১ এপ্রিল) সকাল পৌনে ১০টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, সকাল ৯টা ৪৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। এরপর দ্রুত একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ঘটনাস্থল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, শপিং কমপ্লেক্সটির উত্তর পাশ ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছেন।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।









