টানা কয়েকদিনের ভারী বর্ষণ ও মেঘলা আবহাওয়ার কারণে রাজধানী ঢাকার বাতাসের মানে কিছুটা স্বস্তি এসেছে। তবে এখনও বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান রয়েছে পঞ্চমে।
শনিবার (২ মে) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের লাইভ র্যাঙ্কিংয়ে সকাল ৮টা ২০মিনিটের তথ্য অনুসারে ১৩৮ পয়েন্ট নিয়ে ঢাকা ৫ম স্থানে রয়েছে।
একই সময়ে ১৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লাহোর, ১৫৩ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে ভারতের দিল্লি।
এছাড়া, ১৪০ ও ১৩৯ স্কোর নিয়ে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে অবস্থান করছে চিলির সান্তিয়াগো ও আলজেরিয়ার আলজিয়ার্স।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ স্কোর সবার জন্য অস্বাস্থ্যকর। ২০১ থেকে ৩০০ স্কোর খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১+ স্কোর বিপজ্জনক।









