পাঁচ ওয়াক্ত নামাজ শুধু ফরজ ইবাদতই নয়, এটি মুমিনের জীবনে গুনাহ মাফ, রহমত লাভ এবং জান্নাতের পথে এগিয়ে যাওয়ার অন্যতম মাধ্যম।সময়মতো নামাজ আদায় করলে যেমন আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জিত হয়, তেমনি মসজিদে আগে গিয়ে জামাতের অপেক্ষায় থাকলে ফেরেশতারাও সেই বান্দার জন্য দোয়া করেন।তাই নামাজের গুরুত্ব ও মর্যাদা বুঝে প্রতিটি সালাত যথাসময়ে আদায় করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব।
রাসুল (সা.) বলেছেন, আজান দেওয়া এবং প্রথম কাতারে দাঁড়ানোর মধ্যে যে কী মর্যাদা আছে তা যদি মানুষ জানতে পারত, তাহলে তা পাওয়ার জন্য তারা প্রয়োজনবোধে লটারি করত।জোহরের নামাজের যে মর্যাদা আছে তা যদি তারা জানতে পারত, তাহলে তারা এটা লাভ করার জন্য প্রতিযোগিতায় লেগে যেত।এশা ও ফজরের নামাজের মধ্যে যে (তাদের জন্য) কী মর্যাদা রয়েছে, তা যদি জানতে পারত, তাহলে তারা হামাগুঁড়ি দিয়ে হলেও এসে নামাজে উপস্থিত হতো। (মুসলিম, হাদিস : ৮৬৭)
শনিবার ০২ মে, ২০২৬ (১৯ বৈশাখ, ১৪৩২ বাংলা, ১৩ জিলকদ, ১৪৪৭ হিজরি) ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-
নামাজের সময়সূচি - ০২ মে, ২০২৬
ফজর- ৪: ০৪ মিনিট
জোহর- ১১:৫৯ মিনিট
আসর- ৪: ৩১ মিনিট
সূর্যাস্ত- ৬: ৩১ মিনিট
ইফতার- ৬: ৩১ মিনিট
মাগরিব- ৬: ৩১ মিনিট
ইশা- ০৭: ৫০ মিনিট
রোববার, ০৩ মে
ফজর- ৪:০৩ মিনিট
তাহাজ্জুদ ও সেহরির শেষ সময়- ৪:০৪ মিনিট
সূর্যোদয়- ৫: ২৪ মিনিট
বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ/বিয়োগ করতে হবে।
বিয়োগ
চট্টগ্রাম: ৫ মিনিট
সিলেট: ৬ মিনিট
যোগ
খুলনা: ৩ মিনিট
রাজশাহী: ৭ মিনিট
রংপুর: ৮ মিনিট
বরিশাল: ১ মিনিট









