জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর এখন শিক্ষার্থীদের নজর ২য় মেরিট লিস্টের দিকে।
কেননা অনেক শিক্ষার্থী প্রথম মেরিটে চান্স পায়নি, তাই তারা অপেক্ষায় আছে ২য় মেরিট লিস্টের।
প্রথম মেধা তালিকা প্রকাশের পর ভর্তির আসন বণ্টন, মাইগ্রেশন ও বিভিন্ন প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই সাধারণত দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করে জাতীয় বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয় সূত্র ও আগের বছরের প্রবণতা অনুযায়ী জানা গেছে, ১ম মেরিট লিস্ট প্রকাশের পর সাধারণত ৭ থেকে ১৫ দিনের মধ্যে ২য় মেরিট লিস্ট প্রকাশ করা হয়। তবে নির্দিষ্ট তারিখ আগে থেকে ঘোষণা করা হয় না।
এবারের ভর্তি পরীক্ষায় বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেওয়ায় দ্বিতীয় মেরিট লিস্ট নিয়ে শিক্ষার্থীদের মধ্যে বাড়তি আগ্রহ দেখা গেছে। অনেকে আশা করছেন, মাইগ্রেশন প্রক্রিয়া শেষ হওয়ার পরই দ্রুত সময়ের মধ্যে পরবর্তী তালিকা প্রকাশ করা হবে।
বিশেষজ্ঞদের মতে, আসন ফাঁকা থাকা ও মাইগ্রেশনের ফলাফলের ওপর নির্ভর করে ২য় মেরিট লিস্ট চূড়ান্ত করা হয়। ফলে নির্দিষ্ট সময় কিছুটা পরিবর্তন হতে পারে।
বর্তমানে শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট নিয়মিত পর্যবেক্ষণ করছেন এবং নতুন তালিকা প্রকাশের অপেক্ষায় রয়েছেন।
ফলাফল দেখবেন যেভাবে:
মুঠোফোন’
মুঠোফোনে ক্ষুদেবার্তায় ফল জানা যাবে। ফল জানতে nuathnroll no টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি ক্ষুদেবার্তায় ফল জানা যাবে।
ওয়েবসাইট;
ভর্তিবিষয়ক ওয়েবসাইট http://app11.nu.edu.bd/ এর মাধ্যমে ফলাফল দেখা যাবে। ফলাফল দেখার ধাপসমূহ- প্রথমে http://app11.nu.edu.bd/ ওয়েবসাইটে যেতে হবে। পরে সাইন ইন পৃষ্ঠায় নিজ পিন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এরপর লগইন করার পর, ড্যাশবোর্ডে ‘ফলাফল’ অপশনটি নির্বাচন করতে হবে এবং ফলাফল দেখা যাবে। এছাড়াও ফলাফল শিটটি ডাউনলোড বা প্রিন্ট করা যাবে।
মার্ক দেখা যাবে?
অনেকের এই প্রশ্ন থাকে যে জাতীয় বিশ্ববিদ্যালয় এর ভর্তি পরীক্ষার ফলাফলে পয়েন্ট বা নম্বর দেখা যায় কিনা। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাধারণত পরীক্ষার্থীদের বিস্তারিত নম্বর প্রকাশ করে না; ফলে শিক্ষার্থীরা শুধু মেধাতালিকায় অবস্থান, প্রাপ্ত বিষয় ও কলেজ সম্পর্কিত তথ্যই জানতে পারে, নির্দিষ্ট স্কোর দেখার সুযোগ থাকে না।









