গরমের দিনে ঠান্ডা আইসক্রিম কার না ভালো লাগে! শিশু থেকে শুরু করে তরুণ-তরুণী সকলেরই গরমে প্রথম পছন্দ থাকে আইসক্রিম খাওয়া।কিন্তু স্বাস্থ্যসচেতনতা মেনে চলতে গিয়ে অনেকেই তাদের আইসক্রিম খাওয়া বাদ দেন।আইসক্রিম মানেই যে অতিরিক্ত চিনি, কৃত্রিম রং বা প্রিজারভেটিভ-এমন ধারণা এখন বদলানো সম্ভব।
চাইলে ঘরেই তৈরি করা যায় একেবারে স্বাস্থ্যকর, পুষ্টিকর চকোলেট আইসক্রিম।রান্নাঘরে থাকা সহজ কিছু উপকরণ দিয়েই তৈরি করা এই আইসক্রিম শুধু সুস্বাদুই নয়, বরং স্বাস্থ্যসম্মতও।
চলুন জেনে নেই আইসক্রিম বানানোর উপায়:
নারকেল দুধের চকোলেট আইসক্রিম
গরুর দুধে অ্যালার্জি থাকলে এই রেসিপিটি দারুণ একটি বিকল্প হতে পারে।খুব সহজ উপকরণেই তৈরি করা যায় সুস্বাদু ও স্বাস্থ্যকর এই আইসক্রিম।
প্রথমে ১ কাপ ঘন নারকেল দুধ, ৩ চা চামচ কোকো পাউডার, ৪-৫টি খেজুর এবং সামান্য ভ্যানিলা এসেন্স সংগ্রহ করুন।খেজুরগুলো সামান্য নারকেল দুধের সঙ্গে ব্লেন্ড করে নরম ও ঘন একটি মিশ্রণ তৈরি করে নিন।
এরপর বাকি নারকেল দুধ ও কোকো পাউডার যোগ করে আবার ভালোভাবে ব্লেন্ড করুন, যাতে সব উপকরণ একসঙ্গে মিশে মসৃণ একটি ব্যাটার তৈরি হয়।চাইলে এতে কুচি করা বাদাম বা অন্যান্য ড্রাই ফ্রুটসও মেশাতে পারেন।
সবশেষে মিশ্রণটি একটি আইসক্রিম মোল্ড বা পাত্রে ঢেলে সারা রাত ফ্রিজে রেখে দিন।পরের দিনই তৈরি হয়ে যাবে সুস্বাদু ঘরোয়া চকোলেট আইসক্রিম।
চকো-বানানা ব্লিস
এই আইসক্রিমটি তৈরি করা খুবই সহজ এবং ঝটপট বানানো যায়।কলার প্রাকৃতিক পটাশিয়াম ও ফাইবার এতে বাড়তি পুষ্টিগুণ যোগ করে, যা এটিকে আরও স্বাস্থ্যকর করে তোলে।
প্রথমে ৩টি পাকা কলা, ৩ চা চামচ ডার্ক কোকো পাউডার এবং ১ চা চামচ পিনাট বাটার নিন।কলাগুলো ছোট ছোট টুকরো করে ভালোভাবে চটকে নিন বা ব্লেন্ড করুন।
এরপর এতে কোকো পাউডার ও পিনাট বাটার যোগ করে আবার ভালোভাবে ব্লেন্ড করুন, যাতে মিশ্রণটি মসৃণ ও ক্রিমি হয়।
সবশেষে মিশ্রণটি আইসক্রিম মোল্ড বা পাত্রে ঢেলে সারা রাত ফ্রিজে রেখে দিন।পরের দিনই তৈরি হয়ে যাবে সুস্বাদু চকো-বানানা ব্লিস আইসক্রিম।
ওট্স-আমন্ড চকোলেট ডিলাইট
প্রোটিন ও ফাইবারে ভরপুর এই আইসক্রিমটি একদিকে যেমন সুস্বাদু, তেমনি স্বাস্থ্যকরও।ক্যালোরি নিয়ন্ত্রণে রাখতে চাইলে এটি হতে পারে দারুণ একটি বিকল্প।
প্রথমে আধা কাপ ওটস, ১ কাপ কাঠবাদামের দুধ, ১ চা চামচ মধু এবং ৩ চা চামচ কোকো পাউডার নিন।সব উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন, যাতে মসৃণ ও একটু ঘন একটি মিশ্রণ তৈরি হয়।
মিশ্রণ তৈরি হয়ে গেলে এতে কিছু চকোলেট চিপস যোগ করতে পারেন, যা স্বাদ আরও বাড়িয়ে দেবে।এরপর এটি একটি পাত্রে ঢেলে ফ্রিজে রেখে দিন।
কয়েক ঘণ্টা বা সারা রাত রাখলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু ও পুষ্টিকর ওটস-আমন্ড চকোলেট ডিলাইট আইসক্রিম।
চকো ফাজ আইসক্রিম