পদত্যাগ করলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান নির্বাহী রাহুল জোহরি। তার পদত্যাগপত্র গ্রহণ করেছে সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বাধীন বিসিসিআই। গত বছরের ডিসেম্বরে পদত্যাগের সিদ্ধান্ত নিলেও নব গঠিত কমিটির অনুরোধে জুন পর্যন্ত দায়িত্বে থেকে পদ ছাড়লেন তিনি।
গত বছরের অক্টোবরে নতুন কমিটি গঠনের কিছুদিন পর দায়িত্ব ছাড়ার কথা জানিয়েছিলেন রাহুল। এরপর ডিসেম্বরে পদত্যাগের সিদ্বান্ত জানালে, সেটি গ্রহণ করেননি গাঙ্গুলীর নেতৃত্বাধীন নতুন কমিটি। তখন তাকে এপ্রিল পর্যন্ত দায়িত্বে থাকার অনুরোধ করা হয়। এপ্রিলের পর আরও ২ মাস বেশি দায়িত্ব পালন করে শেষমেষ পদ থেকে সরে দাঁড়ালেন রাহুল।
এর আগে গত অক্টোবরে গাঙ্গুলীর নেতৃত্বাধীন নতুন কমিটি গঠনের ১৫ দিনের মাথায় ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান অর্থ বিষয়ক অফিসার সান্তোষ রাংনেকার পদত্যাগ করেছিলেন। এবার দ্বিতীয় কর্মকর্তা হিসেবে পদত্যাগ করলেন রাহুল।
আনন্দবাজার/ডব্লিউ এস









