দুপুরে কড়া রোদ আর বিকেলের ঝমঝমিয়ে বৃষ্টি-এই খামখেয়ালিপনার কারণে মাথার ত্বকে ঘাম বসছে বা চুল ভিজে দীর্ঘক্ষণ স্যাঁতসেঁতে থাকছে। ফলে বিরক্তিকর গন্ধও উঠছে। তাড়াহুড়োর মধ্যে প্রতিদিন শ্যাম্পু করা সম্ভব না হলেও কিছু সহজ উপায়ে আপনি চুলকে সতেজ ও সুগন্ধি রাখতে পারেন।
চুলের স্যাঁতসেঁতে গন্ধ দূর করার উপায়
১) সুগন্ধি পাউডার
চুল, মাথার ত্বক খুব তেলতেলে হয়ে গেলে শ্যাম্পু করাই বাঞ্ছনীয়। তবে উপায় না থাকলে সাধারণ ট্যালকম পাউডার ব্যবহার করতে পারেন। মাথার ত্বকে এই পাউডার বেশি সময় রাখা ঠিক নয়। তাই ফিরেই শ্যাম্পু করে নিতে পারলে ভাল।
২) হেয়ার মিস্ট
বাজারে এখন বিভিন্ন ধরনের মিস্ট পাওয়া যায়। যাদের মাথার ত্বক তৈলাক্ত, তারা ‘ওয়াটার-বেস্ড’ মিস্ট ব্যবহার করতে পারেন। আগের দিন শ্যাম্পু করা চুলে যদি স্যাঁতসেঁতে গন্ধ বেরোয়, তা হলে এই মিস্ট স্প্রে করে নিলেই হবে।
৩) ড্রাই শ্যাম্পু
বর্ষাকালে চুল শুকোনোর ভয়ে অনেকেই শ্যাম্পু করতে চান না। কিন্তু এই ঘাম চটচটে আবহাওয়ায় এক দিনের বেশি শ্যাম্পু না করে থাকাও মুশকিল। ড্রাই শ্যাম্পু ব্যবহার করে দেখা যেতে পারে। চুলের দুর্গন্ধ দূর করার পাশাপাশি তেলতেলে ভাবও কাটাবে।








