ইসলামে ইবাদত কেবল একমাত্রিক নয়; বরং মানুষের বিশ্বাস, দেহ ও সম্পদের সমন্বয়ে গড়ে ওঠে এক পরিপূর্ণ জীবনব্যবস্থা। কিছু ইবাদত অন্তরের গভীর বিশ্বাসের সঙ্গে সম্পর্কিত, কিছু আবার শারীরিক সাধনার মাধ্যমে পালন করতে হয়, আবার কিছু ইবাদত সম্পদের সাথে সম্পৃক্ত। নামাজ,রোজা শারিরীক ইবাদত আবার যাকাত আর্থিক ইবাদত। অন্যদিকে হজ পালন করতে হয় শারীরিক সক্ষমতা ও আর্থিক স্বচ্ছলতার সমন্বয়ে।
১.পুরো সফরের জন্য প্রয়োজনীয় ওষুধ মূল প্যাকেজসহ সাথে রাখুন। ওষুধের মূল নাম জেনে রাখা ভালো, যেন বিদেশে প্রয়োজনে ক্রয় করতে পারেন।
২.অক্সিজেন সাপোর্ট বা শ্রবণ যন্ত্রের মতো বিশেষ মেডিকেল সরঞ্জাম ব্যবহারকারীরা অতিরিক্ত ব্যাটারি ও প্রয়োজনীয় যন্ত্রাংশ সাথে রাখুন।
৩.যারা চলাফেরার জন্য হুইলচেয়ার ব্যবহার করেন, তারা নিজ দায়িত্বে তা সাথে রাখুন। তবে মক্কায় সরাসরি কেনার সুবিধাও রয়েছে।
৪.প্রচুর পরিমাণে পানি, ফলের রস ও ওরস্যালাইন পান করুন, বিশেষ করে প্রচণ্ড গরমে।
৫.হজের সময় অতিরিক্ত পরিশ্রম পরিহার করুন এবং পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করুন।
৬.যাত্রার আগে ফ্লু, নিউমোনিয়া ও মেনিনজাইটিসের টিকা নিশ্চিত করুন
৭.আরাফাত ও মিনায় অতিরিক্ত পরিশ্রম না করে ধীরে ধীরে ইবাদত করুন।
৮.জনাকীর্ণ স্থানে মাস্ক ব্যবহার করুন, বিশেষ করে যদি হাঁচি-কাশি থাকে।
উল্লেখ্য, সৌদি আরবে চিকিৎসা ব্যয় অনেক বেশি হওয়ায় হজযাত্রীদের জন্য ব্যাপক সুবিধাসম্পন্ন স্বাস্থ্য বিমা বা ইন্স্যুরেন্স করে রাখা বুদ্ধিমানের কাজ হবে।
চাঁদ দেখা সাপেক্ষে ২০২৬ সালের মে মাসের ১৮ তারিখে জিলহজ মাস শুরু হতে পারে। সে হিসেবে ২৬ মে, মঙ্গলবার আরাফাত দিবস। এদিন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মুসলিম আরাফাতের ময়দানে সমবেত হবেন। আর পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ২৭ মে, বুধবার।








