প্রতিদিন সকালে ব্রেড খেলে কী হয়, জানুন
প্রকাশ:

বিস্তারিত
সকালের নাস্তায় পাউরুটি বা ব্রেড খাওয়া অনেকেরই দৈনন্দিন অভ্যাস। কেউ সময় বাচাঁনোর জন্য আবার কেউ অলসতা করে ব্রেড দিয়ে সকাল শুরু করেন। মাখন টোস্ট, জ্যাম-টোস্ট, ডিম স্যান্ডউইচ-ব্রেড দিয়ে তৈরি এসব খাবার জনপ্রিয় হলেও প্রতিদিন এটি খাওয়া কতটা স্বাস্থ্যকর, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
সকালের নাস্তায় নিয়মিত সাদা পাউরুটি খাওয়া শরীরের জন্য ক্ষতিকর হতে পারে, কারণ এতে প্রচুর পরিমাণে ময়দা, চিনি এবং প্রিজারভেটিভ থাকে । এর ফলে ওজন বৃদ্ধি, কোষ্ঠকাঠিন্য, রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যাওয়া (ডায়াবেটিসের ঝুঁকি), হজমের সমস্যা, এবং হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। এটি পুষ্টিগুণহীন খাবার হিসেবে পরিচিত।তবে পরিমিত পরিমাণে ব্রেড খাওয়া ক্ষতিকর নয়।
ব্রেডের পুষ্টিগুণ ও ধরন
পুষ্টিবিদরা মনে করেন, ব্রেড মূলত কার্বোহাইড্রেটের একটি গুরুত্বপূর্ণ উৎস, যা সকালে শরীরকে দ্রুত শক্তি জোগায়। তবে ব্রেডের ধরন অনুযায়ী এর পুষ্টিগুণ ভিন্ন হয়।
সাওয়ারডো, মাল্টিগ্রেইন ও ব্রাউন ব্রেডে তুলনামূলক বেশি ফাইবার থাকে, যা হজমে সহায়তা করে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। এগুলোর গ্লাইসেমিক ইনডেক্সও কম হওয়ায় স্বাস্থ্যঝুঁকি তুলনামূলকভাবে কম।
অন্যদিকে, ময়দা দিয়ে তৈরি সাদা ব্রেড দ্রুত রক্তে শর্করা বাড়িয়ে দেয়, যা দীর্ঘমেয়াদে স্বাস্থ্যকর নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা।
হার্ট ও ওজনের উপর প্রভাব
ফাইবারসমৃদ্ধ ব্রেড যেমন মাল্টিগ্রেইন বা ব্রাউন ব্রেড খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে, যা হৃদযন্ত্রের জন্য উপকারী। এতে থাকা বি-ভিটামিন, আয়রন ও ম্যাগনেশিয়ামও শরীরের জন্য গুরুত্বপূর্ণ।
ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রেও ফাইবারসমৃদ্ধ ব্রেড তুলনামূলকভাবে ভালো। তবে মাখন, জ্যাম বা চিনি যুক্ত করলে অতিরিক্ত ক্যালোরি গ্রহণের ঝুঁকি বাড়ে।
মস্তিষ্কের ওপর প্রভাব
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গ্রেচেন মেলের গবেষণা বলছে, দীর্ঘ দিন ধরে নিয়মিত পাউরুটি খাওয়া শরীররে পক্ষে ক্ষতিকর। শরীরে বিশেষ করে মস্তিষ্কের ওপর এর প্রভাব পড়ে। পাউরুটিতে থাকা টাইটনেয়িাম অক্সাইড শরীরে গেলে মস্তিষ্কে ক্ষতি হতে পারে।
নিয়মিত পাউরুটি খান এরকম প্রায় ২০০ জন মানুষ এর উপর এক সমীক্ষায় জানা গেছে, টাইটনেয়িাম অক্সাইড এর প্রভাবে মানুষ অমনোযোগী হয়ে পড়েন। মনঃসংযোগ এর অভাব দেখতে পাওয়া যায়। এমনকি ধীরে ধীরে হ্রাস পেতে পারে স্মৃতিশক্তিও। শুধু তাই নয় টাইটনেয়িাম অক্সাইড ক্যানসারের ঝুঁকিও বাড়ায়।
কীভাবে খেলে উপকারী
বিশেষজ্ঞদের মতে, ব্রেডের সঙ্গে প্রোটিনসমৃদ্ধ খাবার যেমন ডিম, বাদামের মাখন বা অ্যাভোকাডো যুক্ত করলে তা স্বাস্থ্যকর হয়। এতে কার্বোহাইড্রেটের পাশাপাশি প্রোটিন ও প্রয়োজনীয় পুষ্টিও পাওয়া যায়।
প্রতিদিন ব্রেড খাওয়া কি ক্ষতিকর?
যাদের গ্লুটেন সংবেদনশীলতা বা সেলিয়াক ডিজিজ রয়েছে, তাদের ক্ষেত্রে ব্রেড খাওয়া সমস্যার কারণ হতে পারে। সেলিয়াক ডিজিজ হলো একটি গুরুতর অটোইমিউন রোগ, যেখানে গ্লুটেনযুক্ত খাবার (গম, বার্লি, রাই) খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ক্ষুদ্রান্ত্রের ক্ষতি করে। তবে সাধারণভাবে পরিমিত পরিমাণে সাওয়ারডো, মাল্টিগ্রেইন বা ব্রাউন ব্রেড খেলে এবং সঠিক খাবারের সঙ্গে গ্রহণ করলে প্রতিদিন খাওয়াও ক্ষতিকর নয় বলে জানিয়েছেন পুষ্টিবিদরা।
ব্রেড খাওয়া ক্ষতিকর নয়, তবে আপনার খাওয়ার ধরন, পরিমাণ এবং সঙ্গে কী খাওয়া হচ্ছে-তার ওপরই নির্ভর করে এটি স্বাস্থ্যকর হবে কি না।







