নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান টেকনো ড্রাগস লিমিটেড গত ৩১ মার্চ (জানুয়ারি ২৬-মার্চ ২৬) সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
আজ বুধবার কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি ২৬-মার্চ ২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয় ৩১ পয়সা। যা একই সময়ে আগের বছর আয় হয়েছিল ৩৩ পয়সা।
অন্যদিকে চলতি অর্থবছরের তিন প্রান্তিকে (জুলাই ২৫-মার্চ ২৬) শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.১৮ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ১.৪১ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩১.৩৮ পয়সা।









