পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির এবং সংগীতশিল্পী আসিম আজহার কে ঘিরে বহুদিনের সম্পর্কের গুঞ্জন আবারও নতুন করে আলোচনায় উঠে এসেছে। সম্প্রতি নিউইয়র্কে অনুষ্ঠিত আসিম আজহারের এক সঙ্গীতানুষ্ঠানে হানিয়ার উপস্থিতি সেই আলোচনা আরও তীব্র করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হানিয়া নিজেকে আড়াল করার জন্য মুখে কাপড় জড়িয়ে এবং মাথায় টুপি পরে দর্শকদের ভিড়ে দাঁড়িয়ে ছিলেন। তবে পরিচিত মুখ হওয়ায় শেষ পর্যন্ত ভক্তদের চোখ এড়াতে পারেননি তিনি। অল্প সময়ের মধ্যেই উপস্থিত অনেকেই তাকে চিনে ফেলেন।
ভিডিওতে আরও দেখা যায়, তিনি নিজের অভিনীত নাটকের জনপ্রিয় গান ‘মেরি জিন্দেগি হ্যাঁ তু’ গাইছেন, যা উপস্থিত দর্শকদের মধ্যে উচ্ছ্বাস তৈরি করে এবং দ্রুত ছড়িয়ে পড়ে।
পরে হানিয়া নিজের সামাজিক মাধ্যমে নিউইয়র্কের রাস্তায় হাঁটার একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে তাকেও গান গাইতে দেখা যায়। এতে ভক্তদের কৌতূহল আরও বেড়ে যায় এবং তাদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।
উল্লেখযোগ্য বিষয় হলো, ২০১৮ সাল থেকেই এই দুই তারকার সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন চলে আসছে। ২০২৫ সালের জুনে আসিম আজহারের মেরুব আলির সঙ্গে বিচ্ছেদের পর সেই আলোচনা আবারও জোরালো হয়ে ওঠে।
বর্তমানে আসিম আজহার উত্তর আমেরিকাজুড়ে সঙ্গীতানুষ্ঠান নিয়ে ব্যস্ত সময় পার করছেন এবং তার বেশিরভাগ আয়োজনই দর্শকে পূর্ণ থাকছে। এমন সময়ে হানিয়ার উপস্থিতি ভক্তদের মনে নতুন করে প্রশ্ন তুলেছে তাদের সম্পর্ক কি আবার নতুনভাবে শুরু হতে যাচ্ছে?









