বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ১০ শিশুর মৃত্যু হয়েছে।একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১২৬১ জন শিশু।
রোববার(৩ মে) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ১৬৬ জন এবং গত ১৫ মার্চ থেকে ৩ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৪০ হাজার ৪৯১ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৯৫ জন, গত ১৫ মার্চ থেকে ৩ মে পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ৫৩১৩ জন।
১৫ মার্চ থেকে ৩ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ হাজার ৮১৬ জন।একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৪ হাজার ৯০ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ৩ মে পর্যন্ত নিশ্চিত হামে ৫০ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৯ জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ৩ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট ২৪৪ জনের মৃত্যু হয়েছে।









