বিধানসভা ভোটের আগে অভিনেত্রী ইমন চক্রবর্তীকে ঘিরে রাজনৈতিক মহলে নানা জল্পনা তৈরি হয়েছিল।শোনা যাচ্ছিল, তিনি নাকি তৃণমূলের প্রার্থী হয়ে নির্বাচনে লড়বেন।তবে প্রার্থীতালিকা প্রকাশের পর সেই জল্পনা থেমে যায়।এরপর ভোটের প্রচারে শাসক দলের হয়ে বিভিন্ন জায়গায় দেখা যায় তাকে।
রবিবার(৩ মে) তিনি শরীরচর্চার ছবি ও ভিডিও শেয়ার করে লিখেছেন, ওরা বলেছিল, তুমি পারবে না।আমি বলি, শুধু আমিই পারব।ভোটের ফল ঘোষণার ঠিক ২৪ ঘণ্টা আগে সোশাল মিডিয়ায় এক ব্যক্তিগত বার্তা দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন ইমন।
ইমনের এই পোস্ট ঘিরে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে- কোন চ্যালেঞ্জের কথা বললেন তিনি? অনেকের মতে, এটি তার ফিটনেস যাত্রার ইঙ্গিত।আবার কেউ কেউ মনে করছেন, জীবনের নানা বাধা-বিপত্তিকে জয় করার আত্মবিশ্বাসই তুলে ধরেছেন অভিনেত্রী।
ইতোমধ্যেই তার শরীরচর্চার ভিডিও দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা।কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাসে ভর করে নতুনভাবে নিজেকে গড়ে তুলছেন ইমন-এমনটাই মনে করছেন অনেকে।









