আগামী ২৩ মে জাপানের টোকিওতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘১০ম গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস’।এই আয়োজনের সঞ্চালক হিসেবে দেখা যাবে দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানাকে।আন্তর্জাতিক মঞ্চে আবারও ভারতের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন তিনি।এর আগে ২০২৪ সালেও এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে অংশ নিয়ে আলোচনায় এসেছিলেন রাশমিকা।এবার দ্বিতীয়বারের মতো ফিরছেন তিনি।
এবারের আসরের অন্যতম আকর্ষণ বিশ্বখ্যাত সংগীতশিল্পী দ্য উইকেন্ড, যার আসল নাম আবেল টেসফায়ে।
উল্লেখ্য, রাশমিকা মান্দানা ২০১৬ সালে কন্নড় সিনেমা কিরিক পার্টি দিয়ে অভিনয়ে অভিষেক করেন।সিনেমাটির সাফল্যের পর তিনি ২০১৮ সালে চলো-র মাধ্যমে তেলুগু ইন্ডাস্ট্রিতে পা রাখেন।বর্তমানে তেলুগু, কন্নড়, হিন্দি ও তামিল-সব ভাষার সিনেমাতেই নিয়মিত কাজ করছেন তিনি।
সম্প্রতি ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় ছিলেন এই অভিনেত্রী।দীর্ঘদিনের প্রেমিক বিজয়-এর সঙ্গে বিয়ে ও হানিমুন শেষে ইতোমধ্যে কাজে ফিরেছেন রাশমিকা।তাকে সর্বশেষ দেখা গেছে দ্য গার্লফ্রেন্ড সিনেমায়।
বর্তমানে তার হাতে রয়েছে একাধিক নতুন প্রজেক্ট।আগামী ১৯ জুন মুক্তি পাবে নতুন হিন্দি সিনেমা ককটেল টু।এতে তার বিপরীতে অভিনয় করেছেন শাহিদ কাপুর।আরও আছেন কৃতি শ্যানন।এছাড়া চলতি বছর মুক্তির অপেক্ষায় রয়েছে তার দুটি তেলুগু সিনেমা ‘মাইসা’ ও ‘রণবালী’।









