ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকাজুড়ে চালানো হামলায় অন্তত পাঁচজন নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত অক্টোবর থেকে ঘোষিত যুদ্ধবিরতির সময়কালেও হামলা বন্ধ হয়নি। এ সময়ের মধ্যে গাজায় ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত ৮২৩ জন নিহত এবং ২ হাজার ৩০৮ জন আহত হয়েছেন।
এদিকে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে অবরুদ্ধ এই ভূখণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ হাজার ৫৯৯ জনে। একই সময়ে আহত হয়েছেন ১ লাখ ৭২ হাজার ৪১১ জন।









