বিদায়ী সপ্তাহে ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক দুই প্রতিষ্ঠান। কোম্পানি ২টি হলো- রেকিট বেনকিজার এবং বাটা সু কোম্পানি।
আজ শনিবার ডিএসই ও কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
রেকিট বেনকিজার :
কোম্পানিটি গত ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১৭৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। অর্থাৎ বিনিয়োগকারীরা প্রতিটি শেয়ারের বিপরীতে পাবে ১৭৩ টাকা করে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৭২.৯৩ পয়সা। যা একই সময়ে আগের অর্থবছরে ইপিএস ছিল ১৫৯.১৭ পয়সা।
আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১৭০.৬৭ পয়সা। যা একই সময়ে আগের অর্থবছরে ছিল মাইনাস ২২.৫৫ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮৭.৯৮ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ জুন বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ মে।
বাটা সু :
কোম্পানিটি গত ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য চূড়ান্ত ১০৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর আগে প্রতিষ্ঠানটি অন্তর্বর্তীকালীন ১৪৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল, যা পরিশোধ করা হয়েছে।
সমাপ্ত অর্থবছরে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৫ পয়সা। যা একই সময়ে আগের অর্থবছরে ইপিএস ছিল ২১.৬২ পয়সা।
আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৬১.১৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৭১.৪২ পয়সা। স্টকট্রেডিং টিপস
গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮৮.৭২ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ জুন বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ মে।









