শরীর ঠিক রাখার জন্য কিছু খাবার রয়েছে, যেগুলো সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে খেলে শরীরে দ্রুত পুষ্টি ও শক্তি জোগায়। ঠিক তেমনি একটি খাদ্য উপাদান কিশমিশ, যাতে রয়েছে অনেক পুষ্টিগুণ। সারারাত পানিতে ভিজিয়ে রেখে সকালে সেই পানি পান করলে পাওয়া যায় নানা উপকার। কিশমিশে প্রচুর পরিমাণে আয়রন, পটাসিয়াম, ক্যালসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে।
জেনে নেওয়া যাক সকালে খালি পেটে কিশমিশ ভেজানো পানি পানের নয় উপকারিতা –
হজমশক্তির উন্নতি:
কিশমিশে থাকে প্রাকৃতিক ফাইবার, যা অন্ত্রের কার্যক্রম ঠিক রাখে। এতে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়। এছাড়াও নিয়মিত কিশমিশ খেলে হজম প্রক্রিয়া সহজ হয়।
গ্যাস্ট্রিকের চিকিৎসা:
যাদের গ্যাস্ট্রিক এবং বদহজমের সমস্যা রয়েছে তাদের প্রতিদিন খালি পেটে ভেজা কিশমিশ খাওয়া উচিত। এর মাধ্যমে পেটে অ্যাসিড কমিয়ে অ্যাসিডিটি থেকে মুক্তি দেয়। কিশমিশের পানি অন্ত্রের জন্য খুবই উপকারী। এটিতে অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে, যা অন্ত্রের প্রদাহ কমাতে সাহায্য করে। ফলে কমতে শুরু করে পেটের সমস্যা।
শক্তি বাড়ায়:
কিশমিশে প্রাকৃতিক চিনি থাকায় এটি দ্রুত শক্তি জোগায়। তাই দিনের শুরুতে এটি খেলে ক্লান্তিভাব কমে যায়।
হার্ট ভালো রাখে:
কিশমিশ হার্টকে ভালো রাখে। অনেক চিকিৎসক রোগীকে ওষুধের পাশাপাশি কিশমিশ খাওয়ার পরামর্শ দেন। সেইসঙ্গে শরীরের পক্ষে ক্ষতিকারক কোলেস্টেরল দূর করে। কিশমিশে রয়েছে নানা ধরনের ভিটামিন ও মিনারেল। কিশমিশ না খেয়ে শুধু কিশমিশের পানি খেলেও সেই ভিটামিন ও মিনারেল শরীরে প্রবেশ করে। পানিতে ভেজানোর আর একটা কারণ শর্করার মাত্রা কমে।
লিভার ও কিডনি ভালো রাখে:
রক্ত পরিষ্কার করতে কিডনির পাশাপাশি লিভারকেও ভালোভাবে কাজ করতে হবে। লিভার ও কিডনির সমস্যা হলে ক্ষতিকারক পদার্থ শরীরে জমতে শুরু করে। তাই লিভার ও কিডনিকে সবসময় চাঙ্গা রাখার জন্য কিশমিশ ভেজানো পানি অনেক কার্যকর।
রক্তস্বল্পতা প্রতিরোধ:
রক্তে হিমোগ্লোবিন বাড়াতেও কিশমিশ সাহায্য করে। কারণ এতে আয়রন ও ভিটামিন বি-কমপ্লেক্স থাকে। বিশেষ করে নারীদের জন্য এটি বেশ উপকারী।
পুষ্টির ঘাটতি দূর হয়:
শরীরে পুষ্টির ঘাটতি দূর করার ক্ষেত্রে কিশমিশের ভূমিকা অনেক। যাদের ওজন প্রয়োজনের তুলনায় কম, তাদের উচিত প্রতিদিন কিমমিশ খাওয়া। এর মধ্যে থাকা গ্লুকোজ, ফ্রুকটোজ সুগার লেভেলও রাখে নিয়ন্ত্রণে।
ক্যানসার প্রতিরোধ করে:
বিশেষজ্ঞরা জানিয়েছেন, কিশমিশের মধ্যে থাকে বেশ কিছু ক্যানসাররোধী উপাদান রয়েছে। এতে থাকে ক্যাটেটিনস ও পলিফেনল ক্যানসার ঠেকাতে সাহায্য করে।
ত্বক ও চুল ভালো রাখে:
কিশমিশ ত্বকের উজ্জ্বলতা এবং চুলের স্বাস্থ্যের জন্য কিশমিশের ভূমিকা অনেক। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ কিশমিশ ত্বক এবং চুলের স্বাস্থ্যে ইতিবাচক প্রভাব ফেলে।








